কাঁদো কেন মা ? ঐ দেখ শফিউর ভাই রাতের আকাশের গায় ধ্রুবতারা হয়ে কেমন তোমার মুখের দিকে তাকিয়ে আছে একটি গল্প বল না মা দেখবে ভাইয়া কেমন করে ছুটে আসে হাওয়ার ভেলায় ভেসে ওরা নাকি তোমার মুখের ভাষা কেড়ে নিতে চায় আমাকে নাকি মা মা বলে কাঁদতে দেবে না ? ভাইয়ার মত আমিও মিছিলে যাব মা আমার রক্ত দিয়ে লিখব তোমার প্রাণের বর্ণমালা আবুল, রনি, নাবিলা ওরাও যাবে মা বাতাবী লেবু, করমচা বিক্রি করে শহরে যাওয়ার পয়সা জমাব; আজ থেকে আর টিফিন খাব না মা তুমি দেখে নিও আচ্ছা মা,পেয়ারা গাছে কবে ফুল ধরবে ? এখন ঘুমো খোকা রামধনুর রঙে রঙে হাজার স্বপ্ন আঁকা চেয়ে দেখ শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া এক সাথে ফুটেছে আজ আমার ছেলে ফিরবে বলে লাউয়ের ডগায়, লতানো শিমের সতেজ সবুজ পাতায় পাতায় মোহন বাঁশির সুরে বর্ণমালার অমিত উচ্ছ্বাস !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাঃ সাইদুল হক
ওরা নাকি তোমার মুখের ভাষা কেড়ে নিতে চায়
আমাকে নাকি মা মা বলে কাঁদতে দেবে না ?
ভাইয়ার মত আমিও মিছিলে যাব মা
আমার রক্ত দিয়ে লিখব তোমার প্রাণের বর্ণমালা-----ভীষন ভালো লাগলো কবিতাটি। শুভ কামনা রইলো।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।